1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে গোবরা মাদ্রাসার পুকুর খনন ও ঘাটলা নির্মাণে ব্যাপক অনিয়ম

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৭৯৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডে গোবরা মাদ্রাসার পুকুর খনন ও ঘাটলা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম মাত্র পুকুর খনন করে ঠিকাদার মালামাল নিয়ে চলে চায়।
এলজিইডি অফিস সূত্রে জানাযায়, সারাদেশে পুকুর খাল উন্নয়ন প্রকল্প (IPCP) এর আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআরএস এন্টারপ্রাইজ, ১৭ লাখ ১২ হাজার টাকা চুক্তি মুল্যে গোবরা মাদ্রাসা পুকুর খনন ও একটি ঘাটলা নির্মাণের কাজ শুরু করে। এর মধ্যে ঘাটলা নির্মাণ বাবদ ৮ লাখ ৯১ হাজার ৯০৮ টাকা, পুকুর খনন বাবদ ৮ লাখ ২০ হাজার টাকা।
গোবরা মাদ্রাসা কতৃর্পক্ষ জানায়, জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঘাটলা নির্মানে সিডুল মোতাবেক না করে ঠিকাদার তার ইচ্ছা মত তড়ি ঘড়ি করে আগষ্ট মাসে কাজ শেষ করে। এ ছাড়া পুকুর খননে এক মিটারের অধিক গভির করার কথা থাকলেও স্কেভেটর দিয়ে মাত্র ১৫ ঘন্টা পুকুরের চার পাশের পাড় সংস্কার করে। পরে পুকরে মিনি ড্রেজার বসিয়ে মাটি খননে ব্যর্থ হয়। পুকুর খননে এক লাখ টাকাও ব্যয় না করে, ১৫ ভাগও কাজ শেষ না করে তারা চলে যায়।
এলজিইডির উপজেলা ইঞ্জিনিয়ার এস.এম জাহিদুল ইসলাম বলেন, মাটি না কাটলে ঘাটলার কোন মূল্য নেই। ঠিকাদার পুকুর খননের কাজ পুরাপুরি না করা পর্যন্ত ঘাটলার বিলও পাবে না।
গোপালগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক জানান, বিষয়টি আমার জানা নেই, উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY