1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

র‍্যাবের বিশেষ অভিযানে কোটালীপাড়া থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪২৫ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
র‍্যাব-৬, খুলনা, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার আসাদ মার্কেট এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় ০৫ নং পলাতক আসামিকে (৭ দিনের অধিক সময় ধরে পলাতক) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি:সোহান শেখ (১৯) উদ্ধারকৃত মালামালতথ্যসূত্র: গাছা থানা, গাজীপুর জেলা মামলা নং–১৭, তারিখ–২১/০৯/২০২৫ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩০২/৩৭৯/১১৪/৫০৬/৩৪ দণ্ডবিধি ১৮৬০। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক এর ভাই মৃত মোঃ হালিম মন্ডল (৩৫) একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। আসামিদের সাথে পূর্ব শত্রুতার জেরে গত ২০/০৯/২০২৫ ইং তারিখে আনুমানিক সকাল ১০টা ৪৫ মিনিটে গাজীপুর জেলার গাছা থানাধীন শরীফপুর এলাকার বালুর মাঠ বারকু মন্ডল জামে মসজিদ সংলগ্ন বাদীর দোকানের পূর্ব পাশে জনৈক পিয়াস এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থানকালে মামলার সকল আসামি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের উপর এলোপাথারি হামলা চালায়।
ঘটনাটি দেখে ভিকটিমের ভাগিনা, চাচি ও চাচাতো ভাইসহ আরও অনেকে বাধা দিতে গেলে আসামিরা তাদের উপরও ছুরি দিয়ে আঘাত করে। পরে আশেপাশের লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সহযোগিতা: র‍্যাব-৬, সদর কোম্পানি
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য  গ্রেফতারকৃত আসামিকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা: অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজাউল হক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হক সহকারী পুলিশ সুপার নমোঃ নুরুল হুদা (র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY