1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি:

নিজের বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন মালিক এনায়েত শেখ। পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন সড়কে। মুহূর্তেই নিজের বাসের চাপায় প্রাণ হারান তিনি। রোববার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে জেলার সদর উপজেলার সোনাকুড় এলাকায় বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ২৫ যাত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, খুলনা থেকে ছেড়ে আসা জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করলে পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এ সময় জিএমএস পরিবহনের বাসমালিক এনায়েত শেখ দরজার কাছ থেকে সড়কে ছিটকে পড়ে নিজের বাসের চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনায়েতের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একটি দুর্ঘটনায় থেমে যায় তাঁর জীবন, শোক আর অনিশ্চয়তার মুখে পড়ে পরিবার।

অন্যদিকে, সোমবার সকালে সোনাকুড় এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। আহত হন অন্তত ২৫ যাত্রী।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অন্তত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পৃথক দুর্ঘটনা দুটির বিষয়ে সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY