1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬ জন সংবাদটি পড়েছেন।

লুৎফর সিকদার:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বরইভিটা,শুক্তগ্রাম,দহিসারা,রাজপাট প্রভৃতি গ্রামে অসীম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছে । প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন চালিয়ে বালু ব্যবসা করায় অত্র এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকায় ভুমি ধ্বস শুরু হতে পারে বলে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।
আজ বুধবার(২১ অক্টোবর) সরেজমিন বরইভিটা গ্রামে গিয়ে দেখা গেছে বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ীর সামনে অসীম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বাঝলু উত্তোলন করছে।
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারন মোবাইল ফোনে জানতে চাইলে অসীম বলেন,আমি এলাকায় নতুন না যে আমাকে কারো অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো আপনারা পারলে ঠেকাবেন।
এ ব্যাপারে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা লিজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী অসীম সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছি। এ খুব চতুর লোক। তবে তাকে ড্রেজার মেশিনসহ হাতনাতে আটকের প্রচেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY