1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য এলপিজি (LPG) গ্যাসের ক্রয়-বিক্রয় বন্ধের ঘোষণা

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি পড়েছেন।

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

কোম্পানি পর্যায়ে সরকার নির্ধারিত দর নিশ্চিত করা এবং প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য এলপিজি (LPG) গ্যাসের ক্রয়-বিক্রয় বন্ধের ঘোষণা দিয়েছে গোপালগঞ্জ এলপিজি পরিবেশক সমিতি।
শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি শিকদার জাহিদুল ইসলাম সেলিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ অক্টোবর অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে শহরের ‘নিপুণ প্রযুক্তি’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশক সমিতি এই জরিমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মূল অপরাধী সিন্ডিকেট ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে আড়াল করে মাঠ পর্যায়ের ডিলার ও পরিবেশকদের উপর একপেশেভাবে জরিমানা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত কোম্পানি পর্যায়ে সরকার নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত না করা হবে এবং পরিবেশকদের লাইসেন্স প্রদানে হয়রানীসহ প্রশাসনিক হয়রানি বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত পুরো গোপালগঞ্জ জেলায় এলপিজি গ্যাসের ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY