1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

মানবিক সাহায্যের আবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন।

চোখের জটিল টিউমারে আক্রান্ত ৪ বছরের শিশু ইয়াহইয়া আদনান বাঁচতে চায়।
আপনাদের সহযোগিতা একটু সহানুভূতি, সামান্য আর্থিক সহযোগিতা হতে পারে ছোট্ট ইয়াহইয়ার সুস্থ জীবনে ফিরে আশার আলো।

জন্মের মাত্র তিন মাস পরই ইয়াহইয়ার চোখের ভেতরে টিউমার ধরা পড়ে এরপর সন্তানের সুস্থতার আশায় পরিবারের পক্ষ থেকে শুরু হয় দীর্ঘ চিকিৎসার সংগ্রাম। ঢাকার বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার মেলেনি। দিন যত গড়িয়েছে, ততই বেড়েছে শারীরিক জটিলতা। বর্তমানে ইয়াহইয়ার উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বাংলাদেশের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে চিকিৎসক সন্তোষ ঘোষের অধীনে চিকিৎসা গ্রহণের প্রয়োজন।
ইয়াহইয়ার পিতা একজন মসজিদের ইমাম সল্প বেতনের অর্থ দিয়ে যেখানে সংসার চালানোই দুষ্কর সেখানে চিকিৎসার ব্যায় বহন করা দুঃসাধ্য। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা ইয়াহইয়ার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সন্তানের সুস্থতার স্বপ্ন নিয়ে অসহায় পরিবারটি আজ আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে সমাজের মানবিক ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

হয়তো আপনার সামান্য সহযোগিতাই হতে পারে ইয়াহইয়ার চিকিৎসার বড় অবলম্বন। আপনার দেওয়া ছোট্ট একটি অনুদানও তার চিকিৎসার পথকে কিছুটা সহজ করে দিতে পারে। আসুন, আমরা সবাই মিলে শিশুটির পাশে দাঁড়াই। অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলেও লেখাটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ারও হয়তো ইয়াহইয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা সংগ্রহে ভূমিকা রাখতে পারে।

আপনার অনুদান পাঠিয়ে পাশে দাঁড়ান ছোট্ট ইয়াহইয়ার।
বিকাশ: [০১৭৫৭৪১৫৭৯৩]

রুপালী ব্যাংক অ্যাকাউন্ট: [১১৫৬০১০০১৬১০৫] জয়নগর ব্রাঞ্চ

অনুদান পাঠানোর আগে নম্বর ও হিসাবের তথ্য যাচাই করে নিন।

সবার সম্মিলিত সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক ছোট্ট ইয়াহইয়া আদনান (৪) পিতা- মোঃ ফায়েকুজ্জামান (৫৮) মাতা-মোসা: খাদিজা তাহের, সাং বাঘঝাপা,ডাকঘর- মাজড়া,থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ।

শিশুটির নিষ্পাপ মুখে আবারও ফুটে উঠুক হাসি, ফিরে আসুক সুন্দর জীবনের স্বপ্ন।

মানবতার জয় হোক, বেঁচে থাকুক ইয়াহইয়ার স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY