1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

৪৯তম বিশেষ বিসিএসে গোপালগঞ্জের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গেজেট প্রকাশের দাবি

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৫৮ জন সংবাদটি পড়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি

৪৯তম বিশেষ বিসিএসে গোপালগঞ্জের সুপারিশপ্রাপ্ত কয়েকজন প্রার্থীর নাম চূড়ান্ত গেজেটে না থাকায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার।

তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে যারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছভাবে ব্যাখ্যা করতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে যাচাই-বাছাইয়ে আপত্তি থাকলে তার আইনসম্মত ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের কোনো প্রার্থী যদি বৈষম্য বা অন্যায্য প্রক্রিয়ার কারণে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করে যোগ্য ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভাপতি বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় আইনসম্মত ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বচ্ছতা, ন্যায়বিচার ও যোগ্য প্রার্থীদের অধিকার নিশ্চিত করার দাবি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
মাওলানা জসিম উদ্দিন
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
গোপালগঞ্জ জেলা শাখা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY