1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি  :
গোপালগঞ্জে যুব লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারপিট ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনার একদিন পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকালে আহত পুলিশ পরিদর্শক মো: ফুল মিয়া বাদি হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে হামলার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৭ জনকে। সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত গত শনিবার ২৪ অক্টোবর দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে টহলরত পুলিশ সদস্যদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের এক উপ-পরিদর্শক সহ আহত হয় দুইজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY