1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

নব গঠিত গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।

দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজাকে সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি  দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক যুগকথা পত্রিকার সচিবুর রহমান নিমাজ, নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন দেশ টিভি ও দৈনিক সোনালী বার্তার আল মামুন রানা।অনুষ্ঠানের শুরুতে নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন।


গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন, প্রেসক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ শরিফুল ইসলাম। নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মোঃ ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY