1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২০০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করে।

এসময় ইসলাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে পিতার গলায় কোপ দেয়।পরে তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইসমাইল কাজীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহন শেষে আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপিস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY