1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোবরায় জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৬৪৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) দুপুরে গোবরা ইউপি মেম্বার কাজী সালাহউদ্দীন নাঈম এর ব্যবসায়ীক প্রতিষ্ঠান প্রাঙ্গনে আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গোবরা ২ নং ওয়ার্ডের মেম্বার কাজী সালাহউদ্দীন নাঈমের সভাপতিত্বে গোবরা ইউপি সাবেক চেয়ারম্যান শেখ আরিফুজ্জামান টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ইমরান হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলর রাশেদ মোহাম্মদ, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর জোবায়ের ইসলাম ঝন্টু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হামজা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গোবরা ইউনিয়ন পরিষদের মেম্বার গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোবরা মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা আবুল হাসান।
অনুষ্ঠানে প্রায় এক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন। পরে মুসল্লীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY