1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবি’তে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব বলেছেন, মুক্ত বাজার অর্থনীতি চালু হওয়ার পর থেকে এশিয়ার মার্কেট ও অর্থনীতি দখল এবং এশিয়াতে যুদ্ধাস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে পশ্চিমারা নানা রকম প্রচেষ্টা চালিয়ে আসছে। যেখানে অন্যতম ভূমিকা পালন করছে এই ইহুদিবাদের উত্থান। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে এশিয়ার যে আধিপত্য তৈরি হয়েছে, আমেরিকা—ইউরোপিয়ানরা তা সহ্য করতে পারছে না বিধায় নতুন ভূরাজনৈতিক কৌশলে ইসরায়েলকে ব্যবহার করে এশিয়ার অর্থনীতি ও রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আমাদের বুঝতে হবে ফিলিস্তিন সঙ্কট খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের মধ্যে লড়াই নয়, বরং এটি সারা পৃথিবীতে অর্থনৈতিক শোষণের পক্ষ ও বিপক্ষের মধ্যে লড়াই।

ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে চলমান যুদ্ধ, আগ্রাসন, সহিংসতা ও সন্ত্রাস বন্ধের দাবিতে আজ রবিবার (১৫ অক্টোবর)  বেলা সাড়ে ১১টায় বিশ্ব বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক—শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন অধ্যাপক মাহবুব।

উপাচার্য আরো বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে ড. ইউনুসকে বাঁচানোর জন্য নোবেল লরিয়েটরা অনেক কিছু করছেন। আজকে ফিলিস্তিনে মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে, অথচ নোবেল লরিয়েটরা নীরব ভূমিকা পালন করছেন। একজনও এগিয়ে আসছেন না। আমাদের কাছে এটুকু স্পষ্ট, ইসরায়েলকে নিয়ে বহু আগেই পৃথিবীতে যে দুরভিসন্ধি রচনা করা হয়েছে, নোবেল লরিয়েটদের নীরবতা তাই প্রমাণ করে। আমাদের বুঝতে হবে, ফিলিস্তিন সঙ্কট কেবল ইহুদিদের সাথে মুসলমানের সমস্যা নয়, এর শিকড় অনেক গভীরে। কারণ, যুদ্ধবাজ মোড়ল দেশগুলো কিন্তু ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্ব ব্যাপী যুদ্ধ—অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে এই সঙ্কট সৃষ্টি তাদের বড় একটি পদক্ষেপ। তাদের এই চিন্তার শিকড় অনেক গভীরে হলেও তা ভাঙা খুব কঠিন কিছু না। এর জন্য মুসলমানদের একত্রিত হওয়ার বিকল্প নেই।

আমরা এই মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিতে চাই, আমরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে, মানবতার পক্ষে আছি। তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। অচিরেই মানবতার নিশ্চিত জয় হবে বলে যোগ করেন তিনি।

মানববন্ধনে বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, মানবিকী অনুষদের ডিন হাবিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. বদরুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থীরা অংশ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষদের ওপর চলমান ইসরায়েলের হিংস্রতা বন্ধের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY