1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে এইচপিডি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫০২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।গোপালগঞ্জ সিভিল সার্জন কার্য়ালয়ের আয়োজনে আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টিকাদান ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার  আল বেলী আফিফা, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান,   স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, শেখ সায়রা খাতুন মেডিকেল  কলেজের অধ্যক্ষ ডা.জাকির হোসেন,২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জীবিতেষ বিশ্বাস,বিএমএ গোপালগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক ডা.হুমায়ুন কবির উপস্থিত ছিলেন । এ ছাড়া গোপালগঞ্জ জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ ছিল প্রানবন্ত ।

বক্তারা বলেন স্তন ক্যান্সারের পরেই নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রকোপ বেশি দেখা যায়। ক্যান্সার যত দ্রুত শনাক্ত হয়, চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। যদি পূর্বে টিকা দেওয়া থাকে তাহলে এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব।

গবেষণায় জানা যায় , এই টিকা ১০০ ভাগ কার্যকর । আমরা যদি স্কুলগামী কিশোরী কিংবা ৯-১৫ বছর বয়সি মেয়েদের এই টিকা দেওয়া হয়, তাহলে তাদের জরায়ু ক্যান্সারের ঝুঁকি অনেক গুন কমে যাবে।

তাই আসুন সবাই নিজের সন্তানের টিকা নিশ্চিত করার পাশাপাশি আপনার আশেপাশের সকলকে সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানান এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY