1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্তার অভিযোগ সাবেক বরখাস্তপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৫০৩ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত বিশ্বাসঃ
গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধুকে হেনস্থা করা’সহ চড়থাপ্পরের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ নৃপেন সরকারের বিরুদ্ধে।
গত ৩১ অক্টোবর মঙ্গলবার গোপালগঞ্জ জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ঢাকা বোর্ডের চেয়ারম্যনের বরাবর অভিযোগ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধু।
গোপালগঞ্জ আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনি মধু বলেন, গত ১৮ই জুলাই কলেজ শিক্ষার্থীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে গভর্নিংবোর্ড কলেজের সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার’কে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে দায়িত্বভার বুঝিয়ে দেন। তারই জেরে গত ২৯ অক্টোবর আমি কলেজে গেলে দেখি সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার অধ্যক্ষের চেয়ারে বসে আছেন। আমি তাহাকে নমস্কার দিয়ে জিজ্ঞাসা করি, স্যার কেন আসছেন বা কি বিষয়ে আসছেন? জিজ্ঞাসা করলে তিনি চিৎকার চেচামেচি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন তুই কেন এই প্রশাসনিক রুমে ঢুকেছিস, আমি এই কলেজে অধ্যক্ষ ছিলাম এখনো আছি। সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার আমাকে টানা হেচড়া করে প্রশাসনিক রুম থেকে বের করার চেষ্টা করে। তখন আমাকে হেনস্থা করা’সহ চরথাপ্পড় মারে। এই সময় সাবেক অধ্যক্ষের ভাই কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী মনিস সরকার ১৫ জনের মত একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে অফিস রুমে ঢুকে আমাকে গালিগালাজ করা’সহ প্রাণনাসের হুমকী দিয়ে বলে জীবনে বেঁচে থাকার ইচ্ছা থাকলে এই কলেজে আর কখনো আসবি না। এ অবস্থায় আমি গভর্নিংবডির সভাপতি মহোদয়কে জানালে তিনি আমাকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন এবং পুলিশ প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
সাবেক অধ্যক্ষ নৃপেন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষা মন্ত্রায়লের একটি আদেশ অনুযায়ী একজন বেসরকারী শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা যায় না। তাই আমি প্রায় ১শ দিন পরে আমি আমার কলেজের গিয়েছি এবং অধ্যক্ষের চেয়ারে বসেছি। আমি গোপালগঞ্জ আইডিয়াল কলেজের নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম এবং আছি। ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী কলেজে গিয়ে আমাকে অধ্যক্ষের দায়িত্ব আবার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY