1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৫ জন সংবাদটি পড়েছেন।
​গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রাম থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে শ্বশুরবাড়ির সংলগ্ন একটি পুকুরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে মাহমুদুলকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে হেফাজতে নিয়েছে পুলিশ।
​নিহত মাহমুদুল ইসলাম খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন-এ কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মৃত হায়দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সরকারি কাজে গোপালগঞ্জে আসেন মাহমুদুল। কাজ শেষে তিনি নিজের গ্রামে না গিয়ে পাইককান্দি পূর্বপাড়া গ্রামে শ্বশুর ঝুনু শেখের বাড়িতে ওঠেন।
​সোমবার সকালে স্থানীয় কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী বাড়ির পাশের পুকুরপাড়ে মাহমুদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুরবাড়ির লোকজন মরদেহটি উদ্ধার করে রাস্তার পাশে একটি ভ্যানের ওপর রাখেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, ১১ বছর আগে বিয়ের পর থেকেই স্ত্রীর মানসিক চাপ ও পারিবারিক জটিলতার কারণে মাহমুদুল ছুটিতে এসে নিজ বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য হতেন।
​নিহতের ভাই আশিকুজ্জামান অভিযোগ করে বলেন, আমার ভাবি কখনো ভাইকে আমাদের বাড়ি যেতে দিতেন না। তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন। আমার ধারণা, পরকীয়ায় বাধা দেওয়ায় আমার ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
তবে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, “আমার স্বামী নিয়মিত ভোরে উঠে ফজরের নামাজ পড়তেন। সকালে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করি। পরে স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমে খবর পেয়ে পুকুরের ঘাটলা থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করি।
​এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু জানান, খবর পেয়ে আমরা এপিবিএন-এর এসআই মাহমুদুলের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY