1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৭ জন সংবাদটি পড়েছেন।

মনির মোল্যা:

গোপালগঞ্জের সাভানা পার্ক এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার চারজনকেই ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার সাভানা পার্ক এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক সেবনের অভিযোগে সুমী আক্তার, সাগর জমাদার, পাখি ও রিমি বালাকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে সুমী আক্তারের কাছ থেকে ৫ পিস, সাগর জমাদারের কাছ থেকে ৪ পিস, পাখির কাছ থেকে ৩ পিস এবং রিমি বালার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এ. কে. এম. ফয়জুল বারী মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের মোট ১০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY