মো: সেলিম রেজা:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা হরিদাসপুর ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী শেখ রিজভী আহমেদ জামিল ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।জামিল গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও বিগত ই্উনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।চেয়ারম্যান প্রার্থী শেখ রিজভী আহমেদ জামিল জানান, জনগনের সেবা করা আমার নেশা।বিগত নির্বাচনে আমি চেয়ারম্যান হতে না পারলেও নির্বাচনের পর থেকে এখন পর্য়ন্ত জনগনের সুখ দুখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আশাকরি হরিদাসপুর ই্উনিয়ন বাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে তাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর সুযোগ করে দিবেন।
Leave a Reply