1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ

গোপালগঞ্জে স্থাপিত দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রটিতে বিগত ১০ বছরে  ১৫ লক্ষাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। অপারেশন করা হয়েছে এক লাখেরও বেশি রোগীর। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে দেশের বিভিন্ন জেলার ৪০০-৫০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ২০১৬ সালের ৩০ এপ্রিল নির্মাণ করা হয়েছে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এটি দেশের সর্ববৃহৎ চক্ষু হাসপাতাল। হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে ১শ’৭৮ কোটি টাকা। হাসপাতালটি চালুর পর থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলার শত শত চক্ষু রোগী আসছেন চিকিৎসা নিতে। অনেকে বহির্বিভাগে ডাক্তার দেখিয়ে ফিরে যান। আবার অনেককে অপারেশনের জন্য থেকে যেতে হয়। এ হাসপাতালে অত্যাধুনিক আটটি অপারেশন থিয়েটার, পুরুষ ও মহিলা অপারেশন রোগীর থাকার জন্য রয়েছে ১০০টি বেড। গোপালগঞ্জসহ আশ পাশের ১০ জেলায় পাঁচ শতকের ও বেশী  ফ্রি মেডিকেল ক্যাম্প করে সেখানে তিন লাখেরও বেশী রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাছাড়া টেলি কনফারেন্সের মাধ্যমে আশপাশের জেলা গুলোতে ২০টি ভিশন সেন্টারের মাধ্যমে প্রতিদিন কয়েকশ’ রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ শাহিন ইকবাল বলেন,আমরা যে ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তাতে অদূর ভবিষ্যতে এটি দেশের মধ্যে অনন্য অবদান রাখবে।

হাসপাতালটিকে একটি রোগীবান্ধব হাসপাতাল উল্লেখ করে তিনি বলেন, এখানে শিশুদের জন্য খেলার জায়গা ও মহিলাদের জন্য মহিলা কর্নারও খোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY