1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ জন সংবাদটি পড়েছেন।

সফিক শিমুল:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মরহুম শওকত হোসেন দিদারের স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় টুঙ্গিপাড়া পৌর শাখা কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, শওকত হোসেন দিদার ছিলেন দলের নিবেদিতপ্রাণ সংগঠক। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অনন্য। বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একনিষ্ঠ, ত্যাগী ও সাহসী কর্মী। তরুণ প্রজন্মের কাছে তিনি অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে পৌর ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাকিব শেখের উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক এম মোক্তার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস এম গোলাম কিবরিয়া সাগর, সাবেক কাউন্সিলর রাকিব শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবিব ইয়েন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আজিজ বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY