1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

ব্যক্তিগত স্বার্থে নয়, জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট: মাওলানা মামুনুল হক

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ জন সংবাদটি পড়েছেন।

মো: সেলিম রেজা  :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় নির্বাচনী জোট কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে এবং সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় গঠিত হয়েছে। গোপালগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক স্পষ্ট করে বলেন যে, জোট ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে রাজনৈতিক বা অন্য কোনো কারণে হয়রানি বা মিথ্যা মামলার শিকার হতে হবে না। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে হেনস্তা করার সুযোগ দেওয়া হবে না।
নির্বাচনী প্রতীক ‘রিকশা’ সম্পর্কে তিনি বলেন, এটি মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতীক। যখন অন্য সব যানবাহন বন্ধ থাকে, তখন রিকশাই ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এই প্রতীক জনমানুষের মুক্তি ও আস্থার স্মারক।
তিনি আরো বলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর আদর্শের কথা স্মরণ করে বলেন, গোপালগঞ্জের মাটিতে হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে যে সম্প্রীতির সাথে বসবাস করছে, সেই ধারা অব্যাহত রাখাই তাদের লক্ষ্য।
আগামী ১২ই ফেব্রুয়ারিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি জানান, সেদিন সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হবে। তিনি জনগণকে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার এবং রিকশা মার্কার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
প্রসাশন ও নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানোর পাশাপাশি তিনি ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। মৃত ব্যক্তি বা প্রবাসীদের নামে ভুয়া ভোট দেওয়ার কোনো অপচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের ঢাকা-খুলনা বাইপাস সড়কে এ পথ সভায় যোগ দেন হাজারো নেতা-কর্মী ও সমর্থকেরা। সভায় উপস্থিতি ছিলেন, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ।
সভা শেষে ১১ দলীয় জোটের গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী শুয়াইব ইব্রাহিমের হাতে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীক তুলে দেন মাওলানা মামুনুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY