1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে জাকের পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ জন সংবাদটি পড়েছেন।
  1. গোপালগঞ্জ প্রতিনিধি: আমি নির্বাচিত হলে এলাকার সাধারন মানুষের যে ন্যায় বিচার বা  আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মাদকমুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে তুলবো।  সব ধর্মের মানুষ যার যার স্থান থেকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে সেটা নিশ্চিত করব বলে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মাহমুদ হাসান।
আজ শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার বোড়াশি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন  তিনি।
এ্যাডভোকেট মাহমুদ হাসান আরও বলেন, কৃষি খাতে যে অপারগতা আছে তার বিল্পব ঘটাবো। কৃষকদের উৎপাদিত পণ্য যাহাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তা নিশ্চিত করব। কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করব।   বেকার সমস্যার সমাধান হলে দুর্নীতি, অপরাধ ও মাদকের মত ভয়াবহতার সমস্যারও সমাধান হবে। আশা করছি আমার গোলাপ ফুল প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।
সমাবেশে আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  জাকের পার্টির সিনিয়র ভাইচ চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো: দেলোয়ার হোসেন,  মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: বাদল কাজী, মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: লিয়াকত হোসেন।  সাধারণ সম্পাদক ইমরান হোসন’সহ জেলা ও উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY