1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসার সহ আহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, আনসার সহ আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্র ভোট গ্রহণ চলাকালে একটি ককটেল । এতে দুই আনসার সদস্য সহ ভোটারের সাথে আসা এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রর মুল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলে র ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোটকেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়াও একজন ভোটারের সাথে আসা আমেনা খানম (১৩) শিশু নামে একজন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এসময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্রে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্য সহ তিন জন আহত হয়েছে। এছাড়াও বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY