1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫৫ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১ঘটিকায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে ৯‘শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার, দেবশীষ দাস, এসপিপিও, এসএএওগন, কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরে কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় খরিফ মৌসুমে পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও গ্রষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, কর্মসূচীর আওতায় খরিফ মৌসুমে ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। পাট ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি-৫ কেজি উপকরন সহায়তা পাবেন। আউশ ধানের বিপরীতে ৫ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।গ্রীষ্মকালীন মুগ ফসলের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। গ্রীষ্মকালীন তিল ফসলের বিপরীতে প্রতি কৃষকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রণোদনায় সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।
উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের চাষাবাদে উৎসাহিত করছে। কৃষকদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY