1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ শহরের পাথালিয়া এলাকায় অবস্থিত ‘পিঠা গার্ডেন’ নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত রেস্টুরেন্টটি বাইরে থেকে আকর্ষণীয় ও সুসজ্জিত। খাবারের পাশাপাশি সেখানে আবাসিক সুবিধাও রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই আবাসিক ব্যবস্থার আড়ালেই দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবন।
অভিযোগ অনুযায়ী, রেস্টুরেন্টটির কয়েকটি কক্ষে অবৈধভাবে আবাসিক কার্যক্রম পরিচালিত হয়। সেখানে বাইরে থেকে নারী এনে দেহব্যবসা চালানো হয় বলেও দাবি স্থানীয়দের। একইসঙ্গে মাদক সেবন ও কেনাবেচার ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো—কিছু ক্ষেত্রে কিশোর ও অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উৎকণ্ঠা বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিদিনই সেখানে সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যায়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটির ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা জোড়ায় জোড়ায় বসে রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেতেই অনেকে দ্রুত স্থান ত্যাগ করে, যা সন্দেহকে আরও জোরালো করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY