1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি পড়েছেন।

মো: ছিরু মিয়া :
গোপালগঞ্জের মুকসুদপুরে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত প্রেস নোটে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান, এসব কারণে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও অব্যাহতি নিচ্ছি ।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সব সময় সচেষ্ট থাকবেন এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেস নোটে উল্লেখ করা হয়, অশোক কুমার মণ্ডল মৃত অমলেন্দু মণ্ডলের পুত্র এবং তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY