গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ১৫ আগস্ট কে ঘিরে জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় নাশকতা সহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে খালিশপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এছাড়া ১৫ আগস্টকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেয়া মিছিলের ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লা জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ জেলা জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
Leave a Reply