1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

সৌন্দর্যবর্ধনে মুকসুদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, ভূয়সী প্রশংসায় ভাসছেন ইউএনও ইমাম রাজি টুলু

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭১২ জন সংবাদটি পড়েছেন।
আজমানুর রহমান ভূইয়া, স্টাফ রিপোর্টার :
সড়কের সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু।
গোপালগঞ্জ-টেকেরহট অঞ্চলিক মহাসড়কের সৌন্দর্যবর্ধনে মুকসুদপুর উপজেলার অংশের বানিয়ারচরের তালবাড়ী থেকে মাদারীপুরের টেকেরহাটের সুইচগেট পর্যন্ত সাত কিলোমিটার চার লেনের নবনির্মিত সড়কের দু’পাশে ৮ হাজার কৃষ্ণচূড়া, যাউ গাছ, কাঠাল গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেছেন ইউএনও ।
এমন ব্যতিক্রমী উদ্যোগে ভূয়সী প্রশংসায় ভাসছেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু।
জানা যায়, সৌন্দর্যবর্ধনে ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হতে রক্ষা পেতে বৃক্ষরোপণের আশা ব্যক্ত করে Uno Muksudpur নামের উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেই পোস্টের মাধ্যমে উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আশা ব্যক্ত করে। উৎসবমুখর সমর্থনে মুকসুদপুর উপজেলা প্রশাসন উদ্যোগটি বাস্তবয়নে কাজ শুরু করেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাশ বাকচী সার্বিক সহযোগিতা করেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু জানান, এই কর্মসূচি পুরো উপজেলাব্যাপী ব্যাপক সারা ফেলেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, প্রাকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গঠনে এ কর্মসূচি মুখ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন ইউএনও ইমাম রাজি টুলু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY