1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি পরিবারের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৪৭ জন সংবাদটি পড়েছেন।

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের শদ্বা নিবেদন।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট ) বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বেদীতে  শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায়  বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মধ্য দিয়ে শেষ হল মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি।  এ কর্মসূচিতে শ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পৃথকভাবে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আগস্ট মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ১ আগস্ট কালো ব্যাচ ধারণ, ০৮ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা, ১৬ আগস্ট আলোচনা সভা, ৩১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY