1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুলিশ প্রধানের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৬ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের আইজিপি বিপিএম(বার)পিপিএম (বার) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ় ভাবে প্রতিহত করা হবে। তিনি আজ সোমবার সকালে জাতির পিতার বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শতবর্ষের পুরাতন প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করেছি অতি সাম্প্রতিক সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, নির্বাচনে আইন—শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। তিনি বলেন, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলার উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।
পুলিশ প্রধান আরো বলেন, নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবে আমরা সেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। এ সময়,এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY