1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় ড্রাইভার ও সুপারভাইজার নিহত

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬০ জন সংবাদটি পড়েছেন।

ফারদিন শেখ :

গোপালগঞ্জে কাশিয়ানীতে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহনের সংঘর্ষে গাড়ীর ড্রাইভার ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ  শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার হিরেন্যকান্দি সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপপরিদর্শক(এসআই) মোঃ জনি।

নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের ড্রাইভার মোঃ মন্টু ও সুপারভাইজার আরিফ মিয়া।উপপরিদর্শক মোঃ জনি আরও জানায়, সকাল ১০টার  দিকে যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলাধীন হিরোন্যকান্দি হাইওয়ে সাম্পান রেস্টুরেন্টে সোহাগ পরিবহনের যাত্রা বিরতির জন্য স্লো করলে পিছনে থাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনের পিছনে মেরে দেয়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ড্রাইভার ও সুপারভাইজার গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় আরও ১৫ জন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY