1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে নিজড়া হাই স্কুলে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৭৪ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া হাই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। প্রাক্তণ শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।

“বন্ধু মিলবে বন্ধুর সাথে, মিলন মেলা পরিনত হবে উৎসবে” এ প্রতিপাদ্য নিয়ে আজ (০৮ জুন ) রবিবার  নিজড়া হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নিজড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।

এসময় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বুয়েটের সাবেক প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বৈজ্ঞানিক ড. ইদ্রিস খন্দকার, সাবেক এমপি ও গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে নিজড়া হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এসময় পুরাতন বন্ধুদের মিলনে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা। ভাগাভাগি করে নেন সুখ-দুঃখের অনুভূতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY