1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৯৪৮ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক সভায় এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে সংগঠনের কার্যালয়ে শনিবার (২১ জুন) বিকাল ৫টায় অনুষ্ঠিত এক সভায় সাত সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় নয়াদিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজাকে আহ্বায়ক এবং সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালীকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মামুনুর সিকদার জুয়েল, সাজ্জাদ হোসেন, নিমাজ খান, আল মামুন রানা ও গোলাম রব্বানী।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জোবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব গঠিত আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন এবং উপস্থিত সকলকে সাংবাদিক ইউনিয়নের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় প্রেসক্লাবের সহ সভাপতি বুলবুল আলম বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
নতুন এ আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY