1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

গোপালগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করায় নির্যাতন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৪২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

স্বামীর মৃত্যুর পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করায়  নির্যাতন ও জীবননাশের হুমকীর প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে অনামিকা লাকি নামের এক নারী। পূর্বের স্বামীর দেওয়া স্বর্ণ ও জুয়েলারী দোকান ফিরে পেতে প্রসাশনের সহযোগীতা চায় নব মুসলিম অনামিকা লাকি ।

আজ (২৪ জুন) মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনামিকা লাকি জানান, ২০০৫ সালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকার জুয়েলারী ব্যবসায়ী অসীম কুমার সাহার সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে কন্যা সন্তান হয়। ২০২০ সালে কিডনি ও ফুসফুস জনিত রোগে মারা যায় অসীম সাহা।  এর পর অনামিকা নিজেই ব্যবসার হাল ধরণে। এ দিকে সম্পত্তির লোভে অনামিকার দেবর ও ভাসুর নিজে এবং অনামিকার বড় মেয়ের জামাইকে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। শুধু তাই নয় ২০২৩ সালে তার জুয়েলারী দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামালও  চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন অনামিকা।

অনামিকা আরো বলেন, ইসলাম ধর্মের প্রতি পূর্বে থেকেই টান থাকায়  ইসলাম ধর্ম গ্রহণ করি। চলতি বছরের ৫ মে পাটগাতী গ্রামের দলিল লেখক আলমগীর হোসেন বিশ্বাসকে বিয়ে করি। বিয়ের বিষয়টি  জানাজানি হওয়ার পর বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান খলিফা এবং সাধারণ সম্পাদক শেখ অপুর প্রত্যক্ষ নির্দেশে আমার ভাশুর বিনয় সাহা, সঞ্জিত সাহা ও গৌতম সাহা রাতের অন্ধকারে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।

এরপর বর্তমান স্বামী আলমীরের বাড়িতে ঠাই নিলে আমার জুয়েলারী দোকানে তালা মেরে দেয়। থানায় অভিযোগ করেও মেলেনি সুবিচার। বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্য হই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY