1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় বিএনপির নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৭ জন সংবাদটি পড়েছেন।

টুংগীপাড়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–০৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়ালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তিনি গোপালগঞ্জ–০৩ (টুংগীপাড়া-কোটালীপাড়া)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।
গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এস এম জিলানী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেই বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন। এবং আগামী ১২ তারিখ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসমাবেশে টুঙ্গিপাড়া পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং নির্বাচনী কার্যক্রম জোরদারে সাংগঠনিক প্রস্তুতির কথা তুলে ধরেন।
সমাবেশ ঘিরে মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই গণসমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY