1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

মামলা-হামলা ও চাঁদাবাজিমুক্ত টুঙ্গীপাড়া–কোটালীপাড়ার গড়ার অঙ্গীকার” — আবুল বশার দাড়িয়া (বাসু)

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৮ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া  প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া–কোটালীপাড়া) থেকে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ট্রাক প্রতীক  নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আবুল বশার দাড়িয়া বাসু বলেছেন, তিনি একজন সৎ ব্যবসায়ী এবং তার দ্বারা টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ার কোনো মানুষের কখনো ক্ষতি হয়নি। সে কারণেই এলাকার জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টুঙ্গীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি কোটালীপাড়া উপজেলার সন্তান। হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের বাসিন্দা মৃত: দলিল উদ্দিন দারিয়ার সন্তান হিসেবে এই এলাকার মানুষের সুখ-দুঃখ আমার জানা। মানুষের পাশে থেকেই রাজনীতি করতে চাই।”

আবুল বশার দাড়িয়া (বাসু) আরও বলেন, “বিগত সরকারের আমলে টুঙ্গীপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাব। একই সঙ্গে সাধারণ মানুষ যেন কোনো ধরনের মামলা, হামলা কিংবা চাঁদাবাজির শিকার না হয়—সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।”

মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “টুঙ্গীপাড়া ও কোটালীপাড়াকে মাদকমুক্ত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাব। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা আমার অন্যতম অঙ্গীকার।”

মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় স্থানীয় সাংবাদিকসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY