1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ  প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী ও সদর থানা এলাকা হতে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি)   পৃথক ০২ টি অভিযান চালিয়ে বেলা ৩ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  মোঃ ইব্রাহিম তালুকদার (২৩) ও একই তারিখ বিকাল ৫ ঘটিকায় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন ঘোনাপাড়া মোড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নয়ন তালুকদার (১৯) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উভয়ে ঢাকা থেকে বাসে করে বাগেরহাট যাচ্ছিল।

এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ২৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে গোপালগঞ্জ কাশিয়ানী ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি পৃথক নিয়মিত মামলা রুজু হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামি মোঃ ইব্রাহিম তালুকদার (২৩) কে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় এবং  মোঃ নয়ন তালুকদার (১৯) কে গোপালগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY