1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

চীন থেকে ফিরে গ্রেফতার হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪১৭ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করা হয়েছে। চীন থেকে ফেরার পর বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৭ জুন) কামরুজ্জামানকে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ সদর থানায়। সদর থানা পুলিশ  দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করে। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া  সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান।
কামরুজ্জামানের ভাই রুবেল ভূইয়া জানান, গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীনে কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে আসেন লুটুল। রাতেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ‌ সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা রয়েছে মামলায় আসামি না হলে তাকে গ্রেফতার করা যাবে না। নির্দেশনা থাকা সত্ত্বেও মামলার আসামী না থাকা সত্বও ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা আমরা জানিনা। যদি তিনি এই ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে ঘটনার ১০ মাস পরে তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো এতদিন দেশেই ছিলেন এবং নিয়মিত অফিস করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY