1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন ডুমুরিয়া ইউনিয়ন কমিটির শপথ ও পরিচিতি সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ জন সংবাদটি পড়েছেন।

সফিক শিমুল:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির দায়িত্বশীলগণের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ডুমুরিয়া ইউনিয়নে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি তাফসির তালুকদার।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখার সভাপতি, মোঃ মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া শাখার সেক্রেটারি মোঃ রমজান তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী মোঃ বেলায়েত তালুকদার

সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূলমন্ত্র হলো মুক্তির মূলমন্ত্র। ইসলাম শান্তির ধর্ম, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই শান্তি, ন্যায় ও সত্যের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে। সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি ও মাদককে প্রতিহত করতে হলে ইসলামী আদর্শকে ধারণ করে কাজ করতে হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই শপথ গ্রহণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি অঙ্গীকার আমরা সবাই মিলেমিশে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করব।

বিশেষ অতিথি জনাব রমজান তালুকদার বলেন, বর্তমান সমাজে মূল্যবোধ ও নৈতিকতার সংকট তৈরি হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা যদি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে, তবে ইনশাআল্লাহ আগামী প্রজন্ম একটি সুন্দর সমাজ পাবে।

 

আলোচনা সভা শেষে ডুমরিয়া ইউনিয়ন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। এ সময় তারা অঙ্গীকার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিকে বুকে ধারণ করে জনগণের পাশে থাকবেন, সংগঠনের শৃঙ্খলা মেনে চলবেন এবং ইসলাম ও দেশের কল্যাণে নিজেকে সর্বদা নিবেদিত রাখবেন।

শপথ গ্রহণ ও পরিচিতি সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY