1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে বিএনপি নেতার স্ত্রীর সংবাদ সম্মেলন

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৩০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে জেলা বিএনপি’র সদস্য ডাক্তার কে এম বাবরের বিরুদ্ধে ষড়যন্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডাক্তার রাবেয়া বেগম।
আজ শনিবার (২৩ আগষ্ট) বেলা ১১:৩০ টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ে ডাক্তার কে এম বাবর এর স্ত্রী ডাক্তার রাবেয়া আক্তার লিখিত বক্তব্যে  বলেন, গত ২২শে আগস্ট রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমার বাসায় যৌথবাহিনী আসে।পরে বিভিন্ন রুম তল্লাশীর সময় আমার শাশুড়ির রুমের বাথরুমের  ওয়াটার ফ্লাশ এর মধ্য থেকে একটি দেশীয় পাইপ গান ও পরিত্যক্ত কার্টুজ উদ্ধার করে যৌথ বাহিনী।
এ সময় যৌথ বাহিনীর বিভিন্ন প্রশ্নের জবাবে আমি তাদের জানাই আমার স্বামী গোপালগঞ্জ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। কে বা কাহারা আমার স্বামীকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বাসায় এটি রেখে দিয়েছে। আমি একজন ডাক্তার,সকাল বেলা বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে  সঠিক তদন্তের দাবী জানান। সে সময় বিএনপি নেতা কে এম বাবর বাড়িতে ছিলেন না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল খায়ের, এ্যাডভোকেট এসএম তৌফিক, এ্যাডভোকেট সেলিমুজ্জামান, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কবির দ্বারা, যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি’র সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY