1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই -এস এম জিলানী

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪১৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।
আজ শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।
শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে এসএম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY