1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার সাংবাদিকদের সম্মানে গোপালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স

  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩১৩ জন সংবাদটি পড়েছেন।

সফিক শিমুলঃ
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে তিন দিনব্যাপী হিফজ (কুরআনুল কারীম মাশ্বক) প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট শুরু হয়ে এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
উপজেলা শাখার সভাপতি হাফেজ গাউছুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষক হাফেজ মাওলানা তাওফিদুজ্জামান ও হাফেজ আবু তালহা। এতে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আ. শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রমজান আলীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক কমিটির নেতারা জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যা দেশের হাফেজদের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত অনেক হাফেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য অর্জন করেছেন। সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি বছর টুঙ্গিপাড়ায় এ ধরনের হিফজ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY