1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার সাংবাদিকদের সম্মানে গোপালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

শেষ মুহুর্তে জমে উঠেছে চন্দ্রদিঘলিয়া ইউপি নির্বাচন

  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪৯৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

আর মাত্র এক দিন, সামনে আসছে শুভ দিন। রুচিশীল এমন নানান স্লোগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  গ্রাম-গঞ্জের অলি-গলিতে চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। আরামের ঘুম হারাম করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ। গোপালগঞ্জ সদর উপজেলার অন্য ইউনিয়নের মতো চন্দ্রদিঘলিয়া ইউনিয়নেও বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আসছে ৫ জানুয়ারী এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চন্দ্রদিঘলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন প্রার্থী।

এরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান বি.এম. ওবায়দুর রহমান (প্রতীক চশমা ), সাবেক ইউপি সদস্য মোঃ হাদিউজ্জামান মোল্লা জাবেদ (প্রতীক ঘোড়া), হাজী মোঃ মনিরুজ্জামান ভূইয়া মুকুল (প্রতীক ঢোল), মোঃ ছবেদ আলী ভূইয়া (প্রতীক আনারস ), বি.এম.আকামত (প্রতীক টেলিফোন ), ইসালামী আন্দোলনের বি.এম মিজানুর রহমান পল্টু (প্রতীক হাতপাখা), শামসুল হক ভূইয়া (প্রতীক টেবিল ফ্যান), মোঃ মনিরুল ইসলাম দাড়ীয় (প্রতীক মটর সাইকেল)।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

ফলে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পথ সভা আর গণ-সংযোগে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কিন্তু, কারো কথায় নয়, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। এমনটাই জানান তারা। ফলে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের আমেজ। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY