1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার সানচোন ইউনিভার্সিটির সঙ্গে গোবিপ্রবির একাডেমিক সহযোগিতার চুক্তি

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ জন সংবাদটি পড়েছেন।

গোবিপ্রবি প্রতিনিধি:

একাডেমিক সহযোগিতা ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির (SCNU) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রবিবার (৩১ আগষ্ট)   বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. বিয়ং-উন লি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; যৌথ শিক্ষা কার্যক্রম ও দ্বৈত ডিগ্রি প্রদান এবং গবেষণা উপকরণ, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অভিজিৎ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় হওয়া এই সমঝোতা চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY