1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় শীর্ষ সন্ত্রাসী জুবায়ের গ্রেফতার

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ জন সংবাদটি পড়েছেন।

সফিক শিমুলঃ
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায়  গজালিয়া গ্রামের  শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখ  কে  গ্রেফতার করেছে পুলিশ । শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
পুলিশ জানায়, জুবায়ের দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে রয়েছে অপহরণ ও মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগ।
ওসি জাহিদুল ইসলামের নির্দেশে এসআই মনির হোসেনের নেতৃত্বে এএসআই খালেকুজ্জামান ও এএসআই ফয়েজসহ একটি চৌকস টিম গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জুবায়ের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করত। একই সঙ্গে সে মাদক সরবরাহ ও ব্যবসার নেতৃত্বও দিত। এলাকাবাসীর কাছে জুবায়ের ছিল ভয়ঙ্কর আতঙ্কের আরেক নাম।
টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে গজালিয়া ও আশপাশের এলাকায় স্বস্তি নেমে আসে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের সাহসী এ অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না। আজ তাকে ধরায়  আমরা নিরাপদ বোধ করছি।
পুলিশ জানিয়েছে, জুবায়েরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে প্রশাসন।
টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY