1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কোটালীপাড়ায় ভেসাল জাল অপসারণ অভিযান

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
দেশীয় মাছ রক্ষায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১ টি খালে অভিযান চালিয়ে ১১ টি ভেসাল জাল ও ৪ টি বাশের গড়া অপসারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসন পারকোনা-রাধাগঞ্জ খালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সদস্যেরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, দীর্ঘদিন ধরে পারকোনা-রাধাগঞ্জ খালের ২ কিলোমিটার জায়গায় খালজুড়ে ভেসাল জাল ও বাঁশের গড়া দিয়ে অবৈধভাবে মাছ ধরে আসছিল জেলেরা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ বলেন, ইংরেজি অক্ষর ‘ভি’ আকৃতির এই ভেসাল জাল সাধারণত খাল ও বিলে ব্যবহার করা হয়ে থাকে। যা পানির ওপর ভেসে থাকা এক ধরনের বড় জাল, যেটি একটি নির্দিষ্ট জায়গাজুড়ে ছড়িয়ে দেওয়া হয় এবং পানির গভীরতা বুঝে পানির তলদেশ পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে জালটিকে হাত দিয়ে টেনে তোলা হয়, আর তাতেই উঠে আসে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। একই ভাবে বাঁশ তৈরি বানা দিয়ে পুরো খাল আটকিয়ে দোয়াইর দিয়ে মাছ ধরার ফাঁদ ফেলে মাছ ধরা হয়। এসব কারনে বর্তমানে দেশীয় প্রজাতির অধিকাংশ মাছ প্রায় বিলুপ্তির পথে। যে কারণে বর্ষার ভরা মৌসুমেও মাছের আকাল দেখা দিয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধকর। খাল দখলমুক্ত রাখতে প্রতিনিয়তই আমরা অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজ পারকোনা-রাধাগঞ্জ খাল থেকে অবৈধ ভেসাল জাল ও বাঁশের গড়া অপসারণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY