1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বহিস্কার

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের অফিসিয়াল প্যাডে (১৭ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্য সচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিক্ষপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিক্ষপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখকে আহবায়ক কমিটি থেকে বহিস্কার করা হলো। একই সঙ্গে দলীয় কোন কার্যথকলাপে আসলাম শেখ অংশগ্রহণ না করতে এবং তার সাথে দলীয় কোন বিষয়ে যোগাযোগ না রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা জানান, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসলাম শেখের বিরুদ্ধে বিশৃঙ্খল চলাফেরা, অসাংগঠনিক কার্য্ক্রম এবং দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করার অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY