1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

প্রচারণায় ব্যস্ত কাঠি ইউপি প্রার্থীরা

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। চেয়ারম্যান, মেম্বার পুরুষ ও মহিলা প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম জনপদ।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়ছেন জোরেশোরে। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রত্যেক প্রার্থীই ভোটারদের নিজেদের পক্ষে আনার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট এখন এ এলাকার মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চায়ের দোকান, মুদি দোকান ও বাজারঘাট সরগরম করে তুলছে ভোটের আলোচনায়। কে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন, এ নিয়ে যেন বিতর্কের শেষ নেই। যে যাকে পছন্দ করেন, তার পক্ষে সাফাই গাইতেও কেউ বাদ দিচ্ছেন না। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীদের চোখে আর ঘুম নাই। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ফিরছেন গভীর রাতে। প্রার্থীরা নাওয়া খাওয়াই প্রায় ছেড়ে দিয়েছেন। এবারে কাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী।

এরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম (প্রতীক ঘোড়া), ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওবায়েদুর রহমান পিয়াজুল মোল্লা (প্রতীক চশমা), ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শেখ রোমান ( প্রতীক আনারস)।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY