1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ ৩ আসনে চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. হাবিবুর রহমান হাবিব

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ ৩  আসনে  তৈরি  হয়েছে উৎসবমুখর পরিবেশ। আওয়ামীলীগের  দূর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ -০৩ (কোটালীপাড়া – টুঙ্গিপাড়া) সংসদীয় আসনটি। দেশ স্বাধীনের  পরে এই আসনটি সব সময়ই আওয়ামীলীগ তাদের নিয়ন্ত্রনে ছিল। দলটির দূর্গ হিসেবে পরিচিত এই জেলার মাটি। তাদের দাপটের কারনে এখানে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্য কোন দল নির্বাচনে জয় লাভ করতে পারেনি। এর পর আর রাজপথেই দাড়াতে পারেননি অন্য মতাদর্শের রাজনীতিবিদরা। প্রকাশ্যে পালন হয়নি কোন কর্মসূচি। জুলাই বিপ্লবের পর আমুল বদলে গেছে সেই চিত্র। এখন অবাধ রাজনৈতীক পরিবেশ ফিরে পাওয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মী সহ স্বতন্ত্র প্রার্থীও। বিএনপি, জামায়াত ছাড়াও্ অন্যান্য রাজনৈতীক দলের বাইরেও আলোচনা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী  এ্যাড. হাবিবুর রহমান হাবিব। গোপালগঞ্জ  ৩ আসনে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। কোটালীপাড়া- টুঙ্গিপাড়া এলাকায় জনগনের মুখে মুখে প্রধান নাম  এখন তিনি।

স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বলেন, আমি সুখে দুঃখে সব সময় জনগনের পাশে থাকার চেষ্টা করি। নির্বাচিত হলে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীর জন্য  শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি সম্প্রসারণ, ক্রিড়া, ধর্মীয় উপাসনালয় এর উন্নয়নসহ কর্মমূখি প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ তরুণীদেরকে দক্ষ করে কর্মসংস্থানের উপযোগি করে গড়ে তুলতে কাজ করে যাবো।  নির্বাচিত হলে প্রতিটি গ্রামের সর্বসাধারনের মতামতের ভিত্তিতে “গ্রাম উন্নয়ন কমিটি” করে এলাকার উন্নয়ন করতে সচেষ্ট থাকবো। আশাকরি জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY