1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় জেলা যুবদলের সাবেক  সভাপতি আজিজুর রহমান বেনা

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪০২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গত ৫ জুলাই গোপালগঞ্জ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত হয়ে যায়। সম্মেলন ঘিরে নেতা কর্মিদের মধ্যে উৎসাহ উদ্দিপনা কমে গেলেও  প্রার্থীরা বসে নেই। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছেন জেলা যুবদলের সাবেক  সভাপতি এস এম আজিজুর রহমান বেনা। ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্য়ন্ত জেলা যুবদলের আহবায়ক এবং ২০০২ থেকে ২০১৩ সাল পর্য়ন্ত জেলা যুবদলের সভাপতি ছিলেন। এর পর ২০১৩ থেকে ২০১৯ সাল পর্য়ন্ত  জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের দাবিদার হিসেবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এস এম আজিজুর রহমান বেনা বলেন , ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে রাজনীতি করে আসছি। গত ৩৫ বছর ধরে দলীয় আদর্শে অবিচল থেকেছি।২০০৬ সালে বিএনপির ক্ষমতা হস্তান্তরের পর ওই বছর ২৮ জুলাই আমার বাড়ীতে অগ্নি সংযোগ করা হয়। ২০১৭ সালে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিলি করার কারনে আমার বাড়ীতে হামলা চালায়। লিফলেট বিলির অপরাধে পুলিশ  আমাকে গ্রেফতার করে। আমি মনে করি, এই পদে দায়িত্ব পালনের সক্ষমতা আমার আছে। আমার নেতা ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান যদি মনে করেন আমি এই দায়িত্ব পালনে উপযুক্ত তাহলেই আমি দায়িত্ব নিতে প্রস্তুত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY