1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ সাহাপুর ইউপিতে প্রার্থীদের জমজমাট প্রচারণা

  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫০৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  গ্রাম-গঞ্জের অলি-গলিতে চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। আরামের ঘুম হারাম করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ। গোপালগঞ্জ সদর উপজেলার অন্য ইউনিয়নের মতো সাহাপুর ইউনিয়নেও বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আসছে ৫ জানুয়ারী এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সাহাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন জন প্রার্থী। তাদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান সুবোধ চন্দ্র হিরা ( প্রতীক মটর সাইকেল ), সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদি ( প্রতীক আনারস),  সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি অশোক কুমার সরকার (প্রতীক ঘোড়া), উদিত বল লিখন (প্রতীক চশমা)।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY